শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

দিনে ১০ হাজার মানুষকে ইফতার বিতরণ করেছেন মক্কার স্বেচ্ছাসেবকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন রমজানের প্রথম ১৫ দিনে ১১৫,০০০ হাজারেরও বেশি মানুষের মাঝে (বিনা-মূল্যে) ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বিদেশী ছাত্র, স্বাস্থ্য বিভাগে কাজ করা শ্রমিক ও যাদের প্রয়োজন তাদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আহমেদ আল মারাফি মক্কার এ সংগঠনের (ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন) পরিচালক। তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক ও অধিবাসীরা প্রতিদিন ১০ হাজারেরও বেশি গরম খাবার (বিনা-মূল্যে) তাদের প্রতিবেশীদের ঘরে ঘরে বিতরণ করেছেন।

ইফতার করানোর জন্য ৪৭টির বেশি গাড়িতে গরম করার ওভেন ও রেফ্রিজারেটর ব্যবহার করে পানি, খেজুর ও ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।
আহমেদ আল মারাফি বলেন, ‘এ ইফতার বিতরণের মাধ্যমে যাদের খাবার প্রয়োজন তাদের খাদ্য নিরাপত্তা ও সহজে খাবার পাবার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া এ ইফতার বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবক সৃষ্টি ও প্রতিবেশীদের মধ্যে মানবতা দেখানোর সুযোগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এ কার্যক্রমের মাধ্যমে তারা প্রবাসীদেরও খাবার খাওয়ান, যাদের সাথে তাদের পরিবার নেই। এছাড়া যারা রোজা রাখেন তাদেরকেও ইফতার দেয়া হয়।

সূত্র: আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ