শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

তিন দিনে ভারত থেকে দেশে ফিরেছেন করোনা আক্রান্তসহ ৫১০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত থেকে যাতে করোনার ভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য ভারতের সঙ্গে সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। বেনাপোলের ওপারে আটকেপড়া বাংলাদেশিরা দূতাবাসের অনুমতি নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন বিশেষ ব্যবস্থায়।

গত তিন দিনে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত রোগীসহ ৫১০ জন বাংলাদেশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ১০৯ জন ভারতীয় নাগরিক ফিরে গেছে তাদের দেশে।

ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোলের ঘন-জনবসতি এলাকার ৭টি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত তিনজন। ভারতে গিয়ে করোনা পজিটিভ হন তারা। তবে নতুন করে কোনো পাসপোর্টযাত্রী যাত্রায়াত করছেন না।

চিকিৎসা শেষে হাতে খরচের টাকা না থাকায় ভারত ফেরত বাংলাদেশিরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে দুঃসময় পার করছেন বলে অভিযোগ সায়েম নামে এক যাত্রীর। তবে সরকারি নির্দেশনা মানতে তাদের বাধ্য হয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান বলেন, ভারত ফেরত বাংলাদেশিরা বেনাপোল বন্দর এলাকার সাতটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। সেখানে সব খরচ যাত্রীদের বহন করতে হচ্ছে। এছাড়া ফেরত আসা তিন বাংলাদেশি করোনা পজিটিভ যাত্রীকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বাংলাদেশি উপ-হাইকমিশনারের ছাড়পত্র থাকায় আটকে পড়া ৫১০ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। ভারতীয় নাগরিক ফিরেছেন ৬৭ জন। তবে নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী যাত্রী নতুন করে ভারতে যায়নি এবং ভারত থেকেও আসেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ