শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

টানা তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও কিছুটা প্রশান্তি ফিরেছে। বুধবার রাত সাড়ে ১১টার পর মুষধলধারে বৃষ্টি শুরু হয়।

বিগত বেশকিছুদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছিল। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রোদের তীব্রতায় বাইরে বের হওয়ার জো নেই ছিল না।

তবে আবহাওয়া অধিদপ্তর আজ বৃষ্টির আভাস দিলেও সকাল থেকে তীব্র রোদ ছিল রাজধানীর আকাশে। দুপুর গড়িয়ে বিকাল হলেও বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি নামল রাতে। টানা আধা ঘণ্টার বেশি সময় বৃষ্টিতে স্বস্তি পায় রাজধানীবাসী।

টানা কয়েক দিন গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে গতকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। গতকাল খুলনার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৮ ডিগ্রি ও রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ