রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

করোনা মহামারির পরে প্রথমবারের মতো কানায় কানায় পূর্ণ মসজিদুল হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

বিশ্বব্যাপী করোনা মহামারিতে এই প্রথম ইবাদতকারী ও ওমরা পালনকারীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হলো সৌদি আরবের মসজিদুল হারাম। রমজানের পনেরো তারিখে মাগরিবের নামাজের সময় পুরো তওয়াফস্থল মুসল্লিতে ভরে যায়। মসজিদুল হারামে করোনা থেকে সুরক্ষায় নির্ধারিত বিধি-নিষেধ মেনে নামাজ ও ওমরা পালন করা হচ্ছে।

হারামাইনের প্রশাসনিক বিষয়ক প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে যে, রমজানের প্রথম দশদিন ১৫ লক্ষ মানুষ করোনার টিকা ও টেস্ট করিয়ে দোয়া ও ওমরাহ করেছে। সকল পরিচালনা বিভাগ তাদের কর্মক্ষমতা উন্নত করেছে এবং হাজীদের জন্য মানসম্পন্ন পরিষেবা সরবরাহ করছে।
[caption id="attachment_217475" align="alignnone" width="500"] ছবি: আল আরাবিয়া[/caption]

হারামাইনের ব্যবস্থাপনা বিভাগ তাদের তওয়াফের স্থানে ১৪ এর পরিবর্তে ২৫ টি ট্র্যাক তৈরি করেছে যা দিয়ে হজ্বযাত্রীরা অনায়াসে তওয়াফ করছে। কাবার নিকটস্থ চারটি ট্র‍্যাকে বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। প্রবীণ ও প্রতিবন্ধীদের ইলেকট্রনিক হুইলচেয়ারে তওয়াফের সুবিধাও প্রদান করা হচ্ছে।

আল আরাবিয়া থেকে অনুবাদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ