বাংলাদেশ হাফেজে কুরআনদের দেশ। এবার প্রিয় মাতৃভূমি হবে হাফেজে হাদিসদের। কেননা বাংলাদেশে অসংখ্য হাফেজে কুরআন থাকলেও হাফেজে হাদিস নেই হাতেগোণা একজনও। অসংখ্য হিফজুল কুরআন মাদরাসা থাকলেও হিফজুল হাদিস মাদরাসা নেই একটিও। হিফজুল হাদিসের এই সংকট কাটিয়ে উঠতেই নিজের প্রতিষ্ঠিত মাদরাসায় ‘হিফজুল কুরআনের আলোকে হিফজুল হাদীস’ বিভাগ চালু করেছে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা চাঁদপুরের মহামায়া দারুস সালাম মাদরাসা। অত্যান্ত সফলতার সাথে প্রতিষ্ঠানটি এক বছর অতিবাহিত করার পর এবার পা রাখলো দ্বিতীয় বর্ষে। সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত হিফজুল হাদিস মাদরাসা নিয়ে আওয়ার ইসলামের মুখোমুখি হয়েছেন সৃজনশীল মননের এ তরুণ আলেম মাওলানা আসাদুল্লাহ সুলতান। তার সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।
গত পর্বের পর থেকে,
আওয়ার ইসলাম: দুনিয়ার অন্য কোনো দেশে ‘হিফজুল হাদিস’ নামে আলাদা বিভাগ আছে কী না?
আসাদুল্লাহ সুলতান: আমাদের জানা নেই। তবে একজন মাদানীর মাধ্যমে জেনেছি, আরবে ভার্সিটি লেভেলেও ‘হিফজুন নুসূরের’ যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। আসলে কোন দেশে আছে কিনা, সেটা আমাদের কাছে মূখ্য নয়। বরং বর্তমান বাস্তবতায় এ দেশের ইলমি অঙ্গনের ধারক-বাহকদের জন্য ‘হিফজুল হাদিস’ এর স্বতন্ত্র কোন বিভাগ প্রয়োজন আছে কিনা, সেটাই আমাদের কাছে বিবেচ্য। কোন একটি জরুরী বিষয়ের সূচনা অন্য দেশে না হয়ে, আমাদের দেশে হলে কি তা গুরুত্বপূর্ণ হতে পারে না? কত কিছুই তো আমাদের দেশে আছে, অন্য দেশে নেই। ভারত উপমহাদেশে যে পরিমাণ কওমি মাদরাসা, তা কি পৃথিবীর সব যায়গায় অভিন্ন পদ্ধতিতে আছে? এমনকি বাংলাদেশে হিফজুল কুরআনের প্রচলিত যে পদ্ধতি, তাও তো সকল দেশে হুবহু নেই। তবুও তো বাংলাদেশী হাফেজে কুরআনগণই বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন।
গত পর্বের সাক্ষাৎকার পড়ুন শুধু হাফেজে কুরআন নয়, আমরা বানাবো হাফেজে হাদিস
আওয়ার ইসলাম: বিভাগটি পরিচালনার ক্ষেত্রে আপনি কোন প্রক্রিয়া অবলম্বন করছেন?
আসাদুল্লাহ সুলতান: প্রক্রিয়াটা আমাদের দেশের হিফজখানাগুলোর প্রশিদ্ধ রুটিনের আলোকেই হচ্ছে। মূল রাবি, মূল কিতাবের নাম ও অর্থসহ সবক মুখস্থ করানো হয় হুবহু হিফ্জুল কুরআনের পদ