সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

শুধু হাফেজে কুরআন নয়, আমরা বানাবো হাফেজে হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে হাফেজে কুরআনের সংখ্যা অসংখ্য। ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেক হুফফাজে কেরাম আছেন এদেশে। এটা আমাদের জন্য অত্যান্ত গর্বের ও আনন্দের। এদেশ হাফেজে কুরআনের দেশ। এদেশের মাটি হাফেজদের পদচারণায় মুখরিত। কুরআনের খাদেমদের পদভারে মুগ্ধ। ঐশীগ্রন্থ আল কুরআনের পরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবস্থান। কুরআনুল কারীমে কোনো সমাধান খোঁজে না পেলে খুঁজতে হয় হাদিসে। বহু মাসআলার মূল বিষয় কুরআনে কারীমে থাকলেও সমাধান দেওয়া হয়েছে প্রিয় নবীর হাদিসে। কিন্তু বাংলাদেশে অসংখ্য হাফেজে কুরআন থাকলেও হাফেজে হাদিস নেই হাতেগোণা একজনও। অসংখ্য হিফজুল কুরআন মাদরাসা থাকলেও হিফজুল হাদিস মাদরাসা নেই একটিও। হিফজুল হাদিসের এই সংকট কাটিয়ে উঠতেই নিজের প্রতিষ্ঠিত মাদরাসায় ‘হিফজুল কুরআনের আলোকে হিফজুল হাদীস’ বিভাগ চালু করেছে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা চাঁদপুরের মহামায়া দারুস সালাম মাদরাসা। অত্যান্ত সফলতার সাথে প্রতিষ্ঠানটি এক বছর অতিবাহিত করার পর এবার পা রাখলো দ্বিতীয় বর্ষে। সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত হিফজুল হাদিস মাদরাসা নিয়ে আওয়ার ইসলামের মুখোমুখি হয়েছেন দারুল উলুম দেওবন্দ ফারেগ সৃজনশীল মননের এ তরুণ আলেম মাওলানা আসাদুল্লাহ সুলতান। তার সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।


আওয়ার ইসলাম: কুরআনুল কারীম নামাজে পড়া ও সংরক্ষণের জন্য মুখস্থ করতে হয়। কিন্তু হাদিস কেনো মুখস্থ করবে? মুসলিম জীবনে এর গুরুত্ব কতটুকু?
আসাদুল্লাহ সুলতান: ধন্যবাদ আওয়ার ইসলাম পরিবার ও পাঠকবর্গকে। আপনার জানা থাকার কথা, কুরআন-হাদীস সংরক্ষণের গুরুত্ব এবং তা গ্রন্ধবন্ধ করার প্রেক্ষাপট, কারণ ও প্রক্রিয়া ইত্যাদি পর্যালোচনা করলে বুঝা যায়, মুখস্থ করাটাই কুরআন-হাদীস সংরক্ষণের মৌলিক পদ্ধতি। যদিও হাদীস মুখস্থের বিষয়টা আমরা প্রায় ভুলেই গিয়েছি। আকাবির মনীষীদের অন্যতম আল্লামা মানাজির আহসান গিলানী রহ. তো স্পষ্ট ভাষায় বলেছেন: ‘শুধু গ্রন্থবন্ধ করাকেই হাদীস সংরক্ষণের একমাত্র পদ্ধতি মনে করা অজ্ঞতা।’

আর হাদীস মুখস্থের গুরুত্ব সম্পর্কে আমি নগণ্যের মুখ থেকে নয়, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পবিত্র জবান থেকেই শুনি। তিনি বলেছেন, ‘যে আমার হাদীস শুনেছে অতপর মুখস্থ ও হেফাজত করেছে, এবং অনবগত অন্যকে তা পৌঁছে দিয়েছে, আল্লাহ তায়ালা তাকে প্রফুল্ল করবেন’। এই হাদীসের ব্যাখ্যাটিও শুনি, শরহে সুনানে আবি দাউদে হিফজুল হাদীসের গুরুত্ব সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘হিফজুল ইলম ও হিফজুল হাদীসের ক্ষেত্রে দৃঢ়তা অর্জন করা আলেম ও তালিবে ইলমের উপর গুরুত্বপূর্ণ দায়ি