শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

১৭ দেশে পাওয়া গেছে করোনার ভারতীয় ধরণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ১৭টি দেশে করোনার ভারতীয় ধরণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে সতর্ক থাকতে বলেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভারতে করোনার যে প্রজাতিটি পাওয়া গিয়েছে সেটি হলো-‘বি.১.১৬৭’। নিজের বৈশিষ্ট্য পাল্টে মারাত্মক হয়েছে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেন। এটি টিকার প্রভাবকেও হার মানিয়ে দিচ্ছে। ভাইরাসের এই ধরনে ভারতে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারির সাপ্তাহিক আপডেটে জানিয়েছে, করোনার ভারতীয় ধরনের বেশিরভাগই ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।

এ ছাড়া অন্যদেশগুলো হলো- অস্ট্রেলিয়া, বাহরাইন, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, ইতালি ও কম্বোডিয়া।

মঙ্গলবার ডাটাবেসে এই তথ্য আপলোড করেছে এই ১৭ দেশ।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে।মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়ছে প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ২৯৩ জনের।

করোনাভাইরাসে এই প্রথম দেশটিতে একদিনে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশে মোট মৃত্যুর সংখ্যাও দুই লাখ পার করল। গত সাড়ে তিন মাসে দেশে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ