বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সারাদেশে গ্রেফতার হওয়া আলেমদের মুক্তি দাবি হেফাজত মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৩ হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে ও বিগত ২৬, ২৭, ২৮ মার্চে সংঘটিত ঘটনা-দুর্ঘটনা বিষয়ে দায়েরকৃত মামলায় সারাদেশে গ্রেফতার আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

আল্লামা নুরুল ইসলাম বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় প্রশাসন সারাদেশে একের পর এক আলেম-ওলামাদের গ্রেপ্তার করছে। রমজান মাসে ওলামায়ে কেরামকে যেভাবে গ্রেফতার ও হয়রানি করছে, তা অত্যন্ত দুঃখজনক। আলেম-উলামারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। তাদের সাথে এধরণের আচরণ সরকার, দেশ ও জাতীর জন্য কল্যাণকর নয়। অতএব সরকারকে এসব হটকারী সিদ্ধান্ত পরিহার করে অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-উলামাদের মুক্তি দেওয়া উচিত।

তিনি বলেন, গ্রেফতারকৃত আলেম-ওলামারা থানায় ও কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। তাদের ইবাদত-বন্দেগীতেও খুবই সমস্যা হচ্ছে। গ্রেফতার হওয়া আলেমদের বেশিরভাগই কুরআনের হাফেজ। প্রতি বছর তারা হাজার হাজার মুসল্লিদের নিয়ে তারাবীহ নামাজ আদায় করেন। কিন্তু গ্রেফতারের কারণে তাদের থানা ও জেলে দিন কাটাতে হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

আল্লামা নুরুল ইসলাম আরো বলেন, এই রমজান মাসে আলেমদের একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে। একবার রিমান্ড শেষ হলে আরেকবার রিমান্ড দেওয়া হচ্ছে। এগুলো অমানবিক আচরণ। পবিত্র রমজান মাসে আলেমদের সাথে এমন অমানবিক আচরণ করবেন না। অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন। যারা গ্রেফতার হয়েছেন, তাদের মুক্তি দিন। যাদের রিমান্ড দেওয়া হয়েছে, তাদের রিমান্ড বাতিল করুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ