শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

রোহিঙ্গা মুসলিমদের হত্যাকারী বার্মিজ সেনাদের ঘাঁটি দখলে নিলো বিদ্রোহীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের সীমানার কাছে একটি সেনা ঘাঁটি দখল করল ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন(কেএনইউ) বিদ্রোহীরা। কেএনইউ-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান তাও নি জানিয়েছেন, আমাদের বাহিনী সেনা ঘাঁটি দখল করে নিয়েছে।

মিয়ানমার ও থাইল্যান্ডের সীমানা দিয়ে বয়ে চলা সালউইন নদীর কাছে এই ছিল রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো বার্মিজ সেনা বাহিনীর এই ঘাঁটি ছিল। সেটাই আক্রমণ করে বিদ্রোহীরা। গ্রামবাসীরাও প্রচুর গোলাগুলির শব্দ পেয়েছেন বলে জানা গিয়েছে।

তাও নি জানিয়েছেন, কতজন মারা গেছেন, কতজন আহত সেই তথ্য তারা এখন সংগ্রহ করছেন। এই বিদ্রোহী গোষ্ঠী টি ১৯৪৯ সাল থেকে সংখ্যালঘু ক্যারেন সম্প্রদায়ের অধিকারের জন্য মায়ানমারের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। এদের ওপরেও প্রায়শই হামলা চালিয়ে থাকে মায়ানমারের সেনাবাহিনী।

মায়ানমারে কয়েক মাস আগে স্টেট চান্সলর অং সাং সুচি কে তার অন্যান্য উপদেষ্টা এবং সহকারীসহ গ্রেপ্তারের পর থেকে সেখানে সেনাবাহিনী পরিচালিত সরকারের দ্বারা বলবৎ করা এক বছরের জরুরি অবস্থা চলছে। গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এবং সেনাবাহিনীর হামলায় অসংখ্য গণতন্ত্রপ্রেমী মানুষ নিহত হয়েছেন এখনো পর্যন্ত।

আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে মায়ানমারের সেনাবাহিনীর ওপর গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলেও এখনো পর্যন্ত তা কোনরকম কার্যকরী ফল বহন করে আনেনি। সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে আরো সক্রিয় হয়ে উঠেছে গণতন্ত্রপ্রেমী বিদ্রোহীরা। এবার সেই দলেই যোগ দিল ক্যারেন বিদ্রোহীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ