শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফের রিমান্ডে মাওলানা আতাউল্লাহ আমিন ও ইহতেশামুল হক সাখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম দফার রিমান্ড শেষেই হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব, খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমিনের ছয় দিন ও ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায় প্রথম দফার রিমান্ড শেষেই আবারও এই আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই মামলার দুই তদন্ত কর্মকর্তা মাওলানা আতাউল্লাহ আমীনকে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এর মধ্যে মতিঝিল থানার মামলায় দশদিন ও পল্টন থানার মামলায় সাতদিন। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে পল্টন থানার মামলায় সাখীকে গ্রেপ্তার দেখানোসহ সাতদিনের রিমান্ড আবেদন করে পল্টন থানা পুলিশ। আদালত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে দুদিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

গত ২২ এপ্রিল রাজধানী থেকে ইহতেশামুল হক সাখী ও খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ