শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

করোনার টিকা কিনতে ৮ হাজার কোটি টাকা দিবে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কিনতে ঋণ ও অনুদান মিলে ৮ হাজার ৮৪ কোটি টাকা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টিকা কার্যক্রম জোরদার হলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে করোনার সংকট মোকাবেলায় ইতোমধ্যেই এডিবি ৬৫ কোটি ডলার ঋণ এবং ৭ দশমিক ২৩ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। দুই কর্মসূচির আওতায় আরো ৫০ কোটি ডলার দেবে এডিবি। এই ঋণ অনুমোদন প্রক্রিয়াধীন।

এতে আরও বলা হয়, এ ছাড়া টিকা কর্মসূচির জন্য ৯৪ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। ২০২১ থেকে ২০২৩ অর্থবছরে নানা প্রকল্পে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ সহায়তাও দেবে এডিবি।

অন্যদিকে, প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ