সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রমজানের প্রথম দশকে মসজিদে হারামে ১৫ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান আসলেই বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড় তৈরি হয় মক্কার মসজিদুল হারামে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেলোবারের মতো এবারও নানা ধরনের বিধিনিষেধের মোড়কে আটকে ফেলা হয়েছে মুসলমানদের এই কেবলাকে। তারপরও চলতি রমজানের প্রথম দশকে আনুমানিক ১৫ লাখ মুসল্লি নামাজ আদায় ও ওমরাহ পালন করেছেন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে আরব নিউজ। এ সংক্রান্ত একটি প্রতিবেদনে তারা জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পূর্ণ পালন করে তবেই এত মুসল্লি মসজিদে হারামে প্রবেশ করতে পেরেছেন।

এ বছর রমজান উপলক্ষে মসজিদে হারামে প্রবেশের অন্যতম শর্ত হলো- করোনা নেগেটিভের সনদ থাকতে হবে এবং একই সঙ্গে প্রবেশের আগে করোনার ভ্যাকসিন নিতে হবে। এছাড়া ভেতরে ইফতার আয়োজনের অনুমতি দেওয়া হয়নি এবার। প্রত্যেকে তাদের নিজ উদ্যোগে ইফতার গ্রহণ করতে হবে।

আরও কিছু বিধিনিষেধের মধ্যে রয়েছে- তারাবির নামাজ ১০ রাকাত পড়তে হবে। এছাড়া গত বছরের ন্যায় এবারও স্থগিত থাকবে ইতিকাফ। ওমরাহর ক্ষেত্রে বলা হয়েছে- মাতাফে ওমরাহ করা যাবে, স্পর্শ করা যাবে না কাবা ঘর। হাজরে আসওয়াদও চুম্বন করা যাবে না। ওমরাহ শেষে দুই রাকাত নামাজ আদায় করতে হবে প্রথম তলায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ