সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

টিকা পেতে ৩ দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের করোনা টিকা পাওয়ার অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোর আইসিইউতে থাকা প্রতিটি করোনারোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা। করোনা রোগীর জন্য সেবা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড আছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে।’

এছাড়া জাতীয় বিশেষজ্ঞ কমিটি রাশিয়ার টিকা ‘স্পুটনিক ফাইভ’ বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে অক্সিজেন নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানান জাহিদ মালেক। তিনি জানান, ছোট ছোট অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করছে সরকার। তবে করোনা রোগী কয়েকগুণ বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিকার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ