রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

অক্সিজেন সরবরাহ নিশ্চিতে আগাম ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির হাসপাতালগুলোতে অতি প্রয়োজনীয় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে অধিক রোগীর কারণে। এই প্রেক্ষাপটে সতর্কতা হিসেবে বাংলাদেশ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার (২৬ এপ্রিল)গণমাধ্যমকে বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যে আছে। প্যানিক হওয়ার মতো বিষয় নেই। তবে পরিস্থিতি জরুরি হলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা এখন অন্যদেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি, কিভাবে দ্রুততম সময়ে অক্সিজেন আনা যায়।’

তিনি আর জানান, তরল অক্সিজেন কনটেইনারে করে আনা যায় এবং সাধারণত এটি জাহাজে আসে তবে জরুরি অবস্থায় প্লেনে করে আনা সম্ভব। আরেকটি হচ্ছে ছোট ছোট প্ল্যান্ট আছে যেগুলি ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে স্থাপন করা হয়ে থাকে। তবে সেটি সময়সাপেক্ষ বিষয় বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব বলেন, আমাদের অক্সিজেনের চাহিদা আছে প্রায় ১৫৫ টন এবং অভ্যন্তরীণ উৎপাদন কিছুটা কম। অক্সিজেন মেডিক্যাল ও শিল্পে ব্যবহার হয়। এক্ষেত্রে শিল্পে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ