রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হেফাজতে ইসলামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী এক ভিডিও বার্তার মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় আল্লামা জিহাদী বলেন, প্রিয় দেশবাসী আপনারা এর আগে দেখেছেন দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপরে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন তিনি। দেশবাসীর কাছে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। বর্তমানে এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই পরিচালিত হবে হেফাজতে ইসলাম।

নতুন আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হলেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, সদস্য সচিব (মহাসচিব) আল্লামা নুরুল ইসলাম জিহাদী। এছাড়া এই কমিটিতে আরো থাকবেন অরাজনৈতিক দুই ব্যক্তিত্ব- মাওলানা সালাহুদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।

এই কমিটির মাধ্যমে আজ থেকে হেফাজতে ইসলামের কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হবে বলে জানান আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

এর আগে (২৫ এপ্রিল) রোববার রাত আনুমানিক ১১টার দিকে এক ভিডিও বার্তায় বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ