শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।

আগামীকাল প্রজ্ঞাপন জারি হতে পারে বলে তিনি জানান।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নেয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ বাড়ানো হয়। এরপর ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ