শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুৎ উৎপাদনে আবারো রেকর্ড গড়েছে বাংলাদেশ। রোববার (২৫ এপ্রিল) রাতে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ এপ্রিল সর্বশেষ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। সপ্তাহ ঘুরতেই সেই রেকর্ড অতিক্রান্ত হলো। ২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, রোববার রাত ৯টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। আর উৎপাদনও হয়েছে ১৩ হাজার ৫২০। এ কারণে গতকাল কোথায়ও লোডশেডিং ছিল না।

দেশে বর্তমানে দৈনিক ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

পিডিবির হিসাবে, গত এক যুগে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ হয়েছে। ২০০৮ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন হয় ৪ হাজার ৩৬ মেগাওয়াট, ২০০৯ সালের ৬ জুন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট, ২০১৫ সালের ১৩ আগস্টে ৮ হাজার ১৭৭ মেগাওয়াট, ২০১৬ সালের এপ্রিলে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট, ২০১৮ সালে ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট এবং ২০১৯ সালের ১১ মে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ