শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ইফতারিতে রাখতে পারেন স্বাস্থ্যকর ফালুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোজার সময় অনেকেই ফালুদা খেতে পছন্দ করেন। এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারও বটে। এ গরমে ফালুদা খেলে একদিকে যেমন শরীরের পানিশূন্যতা পূরণ হবে তেমনি ইফতারিতে যোগ করবে বাড়তি স্বাদ।

উপকরণ: আধা কেজি দুধ, চিনি প্রয়োজন মতো, সাবু দানা আড়াইশ’ গ্রাম, নুডুলস এক প্যাকেটের অর্ধেক, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, বিভিন্ন ফল যেমন-আঙুর, আপেল, চেরী, বেদানা, কলা, জাম, আইসক্রীম, রুহ আফজা।

প্রস্তুত প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করুন। তারপর চিনি দিন। আরেকটি পাত্রে সাবু দানা, নুডলস আলাদা সিদ্ধ করুন। এবার ঘন হয়ে যাওয়া দুধে সাবুদানা ও সিদ্ধ নুডলস দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন। ভ্যানিলা এসেন্স যোগ করুন। ঠান্ডা হলে মিশ্রণটি ফ্রিজে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন।

এখন ফলগুলো ছোট ছোট টুকরা করুন। বাটি অথবা গ্লাসে ফ্রিজে রাখা মিশ্রণটি চামুচে করে ওঠান। এবার তাতে কিছু ফল যোগ করে তার ওপরে আইসক্রীম দিন। যারা রূহ আফজা খেতে পছন্দ করেন তারা এর ওপরে রূহ আফজা যোগ করুন। ইফতারের আগে আঘে ফ্রিজ থেকে বের করুন। এর পর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন। অনেকে আবার ফল ছাড়া ফালুদা পছন্দ করেন। চাইলে সেটাও করতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ