বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

অক্সিজেন সংকট: ভারতের পাশে দাঁড়াল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা খাত। প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করুণ মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে সৌদি আরব।

রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেট রোববার জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবেলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে মহামারি পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

এমন পরিস্থিতির মধ্যেই দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। কোভিড রোগীদের সেবায় অক্সিজেনের জন্য হাহাকার চলছে হাসপাতালগুলোতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ