শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা

ভারতের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান নূরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এই মুহূর্তে বাংলাদেশের উচিৎ মেডিকেল টিম নিয়ে ভারতের পাশে দাঁড়ানো বলে ফেসবুকে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূর।

আজ রোববার বিকেলে নিজের ফেসবুকে এক পোস্টে এমনটাই দাবি করেছেন তিনি।

নুরুল হক নূর বলেন, ‘ভারতে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট যা খুবই শক্তিশালী, হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে রোগীর ভিড়, সেবা দেওয়ার মতো অবস্থা নেই। নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে সামর্থ্য অনুযায়ী অক্সিজেন, চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে বাংলাদেশের উচিৎ ভারতের পাশে দাঁড়ানো।’

তিনি আরো বলেন, ‘ভারতের এই বিপর্যয় থেকে বাংলাদেশ শিক্ষা না নিলে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে ভারতের সাথে স্থল, নৌ ও বিমান যোগাযোগের ক্ষেত্রে সতর্ক না হলে খুব সহজেই ভারতের এই মরণঘাতী ভ্যারিয়ান্ট বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে।’

‘ভারতে মুসলমানরা কোথাও কোথাও মসজিদকে হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট। শশ্মান, গোরস্থানে লাশের সারি। দিল্লির হাইকোর্ট মোদি সরকারকে ভিক্ষা করে হলেও অক্সিজেনের ব্যবস্থা করতে বলেছে’, যোগ করেন নূর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ