বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

বাগদাদে করোনা হাসপাতালে আগুন, নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। এছাড়া ৯০ জনকে অক্ষত অবস্থায় অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।খবর স্কাই নিউজের।

হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর শনিবার ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।

কয়েক দশকের নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং অবহেলায় ইরাকের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। করোনাভাইরাস মহামারিতে সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ