বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার বিশেষ বৈঠক রোববার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায়। বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এর মধ্যে ২নং সিদ্ধান্তটি ছিল ‘কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে’। এ ‘সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকা’ বলতে আসলে কী বোঝানো হচ্ছে জানতে দেশের চার বুদ্ধিজীবী আলেমের সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের সাব এডিটর নুরুদ্দীন তাসলিম।
________________________________________
মাদরাসায় ছাত্র-শিক্ষকরা রাজনীতি শিখবেন, শেখাবেন, কিন্তু প্রতিষ্ঠানে প্রয়োগ করবেন না: মাওলানা উবায়দুর রহমান খান নদভী
এবিষয়ে রাষ্ট্রচিন্তক ও সমাজ বিশ্লেষক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেছেন, ‘এটা খুবই সহজ বিষয়। মাদরাসার ছাত্র-শিক্ষকরা রাজনীতি শিখবেন, শেখাবেন, কিন্তু তারা প্রতিষ্ঠানে থাকাবস্থায় রাজনীতি করবেন না।
উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, মাদারাসাতে কিতাবুল বুয়ুসহ (ব্যবসা-বাণিজ্যের অধ্যায়) অনেক কিছু পড়ানো হয়, কিন্তু পড়াশোনার সময় ছাত্র-উস্তাদ কেউ প্র্যাকটিক্যালি ব্যবসায় নেমে পড়েন না, ঠিক তেমনি ছাত্ররা মাদরাসায় রাষ্ট্র-রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, শিখবে, তবে প্রতিষ্ঠানকে তা প্রয়োগের ক্ষেত্র বানাবে না।
‘আমাদের দেশের প্রেক্ষাপটে মাদরাসায় রাজনীতি করলে ধরপাকড়, হয়রানি এমনকি মসজিদ-মাদরাসা বন্ধ হওয়ার মতো আশঙ্কাও তৈরি হয়। তাই কলেজ ইউনিভার্সিটিতে যেমন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ানো হয়, নিষিদ্ধ থাকলে সেখানেও রাজনীতি করা হয় না, তেমনি মাদরাসায় রাজনীতি পড়া, বোঝা, শেখা নিষিদ্ধ না, তবে মাদরাসার ছাত্র-শিক্ষক থাকাকালীন রাজনীতি করবে না।’
নদভী বলন, ‘প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, চাইলে তারা রাজনীতি করতে পারে। কিন্তু মাদ্রাসার পরিবেশে রাজনীতি করা কোনোভাবেই ঠিক হবে না। পড়াশোনা, তালিম তরবিয়তের পরিবেশই মাদ্রাসার জন্য উপযোগী।’
শিক্ষার প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকা চà¦