রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

দিল্লিতে ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু ৩৪৮ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে ভয়ঙ্কর চিত্র ধারণ করেছে রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪৮ জন। আক্রান্ত ২৪ হাজার ৩৩১ জন। এদিকে অক্সিজেনের তীব্র সংকটে পড়েছে অনেক হাসপাতাল।

দিল্লির মুলচাঁদ হাসপাতাল আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে আবেদন জানিয়েছে তাদের কাছ আর মাত্র ২ ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে। অক্সিজেন সাপোর্টে রয়েছেন ১৩৫ রোগী। এই অবস্থায় কোনো নতুন করোনা রোগী ভর্তি করা হচ্ছে না হাসপাতালটিতে।

অন্যদিকে, দিল্লির ম্যাক্স হাতপাতালের তরফেও জানানো হয়েছে মাত্র একঘণ্টা চলার মতো অক্সিজেন রয়েছে সেখানে। এদিকে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০০ কোভিড রোগী। মহারাষ্ট্রের অক্সিজেন সরাবারহ সামাল দিতে গতকালই অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে গিয়েছে মহারাষ্ট্রে। এটিতে রয়েছে ৭টি অক্সিজেন ট্যাঙ্কার। শুক্রবার সন্ধ্যায় এক্সপ্রেসটি নাগপুরে পৌঁছায়।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, দিল্লিতে অক্সিজেন ট্যাঙ্কার ঢোকার ক্ষেত্রে বাধা দিচ্ছে কিছু রাজ্য। কেজরির অভিযোগ, দিল্লিতে অক্সিজেন তৈরির প্ল্যান্ট নেই। এ অবস্থায় তীব্র সংকট দেখা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ