শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ভারতে করোনার কঠিন পরিস্থিতি: পূর্বনির্ধারিত সময়ে খুলছে না দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে করোনা মহামারীর কঠিন পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত সময়ে খুলছে না দারুল উলুম দেওবন্দ। মাদরাসাটির নায়েবে মুহতামিম মাওলানা কারি মুহাম্মদ উসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দারুল উলূম দেওবন্দের পুরানো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ ঘোষণা দেয়া হচ্ছে। পূর্বে ১০ শাওয়াল মাদরাসা খোলার যে ঘোষণা দেয়া হয়েছে, সেটা করোনা পরিস্থিতির কারণে বহাল থাকছে না।

দারুল উলূম দেওবন্দের সকল ছাত্রকে জানানো যাচ্ছে, পরবর্তি ঘোষণা দেয়া পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।  আগের ঘোষণা অনুযায়ী কোনো ছাত্র যেনো মাদরাসায় উপস্থিত না হয়। মাদরাসা খোলার সিদ্ধান্ত হলে পরবর্তিতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী নতুন শিক্ষাবর্ষে নতুন ভর্তি ও পড়াশোনার বিষয়ে পরবর্তিতে ঘোষণা হলেই ছাত্ররা মাদরাসায় আসবে। পরবর্তি ঘোষণা ছাড়া কেউ মাদরাসায় আগমন করবে না।

এদিকে দেশটির গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে ভারত। এক দিনে নতুন করে দেশে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দিল্লিতেই নতুন করে আক্রান্ত ২৬ হাজার ১৬৯ জন। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, শুধু দিল্লিতে এক দিনে সেখানে ৩০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সূত্র: দেওবন্দ ইসলাম মিডিয়া 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ