শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লকডাউনে এনআইডির কাজ চালু রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান লকডাউনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ এপ্রিল) দুপুরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেয়া হয়।

সভার বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেন, আজকের সভায় মূলত কর্মকর্তাদের খোঁজ-খবর নেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। যেমন- একজন বিদেশ যাবেন বা পাসপোর্ট করবেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তা পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেসব কাজ অনলাইনে করা যায়, অফিসে এমন কিছু কিছু কাজ চলবে। যেমন- জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা যতটুকু অনলাইনে দেয়া যায়, তা চলবে। জাতীয় পরিচয়পত্রের কারণে নাগরিকরা যেন কোনও ভোগান্তিতে না পড়েন, এ বিষয়ে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার জন্য কার্যক্রম চালাতে বলা হয়েছে। এছাড়া আমাদের যে ইভিএম মেশিনগুলো আছে, সেগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ