রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

লকডাউনকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে অংশ নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ। তাদের অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক, মানেননি সামাজিক দূরত্বও।

গতকাল মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই পূণ্যস্নানে জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে আগত পুণ্যার্থীদের ঢল নামে। দুপুর পর্যন্ত নানান আচার-অনুষ্ঠান পালন এবং পুজা-অর্চনার মাধ্যমে পুণ্যতোয়া খ্যাত ব্রহ্মপুত্র নদে স্নান করে পবিত্র হন তারা। তবে এবার কীর্ত্তন অনুষ্ঠান ও মেলা হয়নি।

প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে চিলমারীতে ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ পুণ্যস্নান করে থাকেন। এ উপলক্ষে দুই দিনব্যাপী মেলা বসে এই নদের তীরে।

গতকাল মঙ্গলবার ছিল এই পুণ্যস্নানের দিন। এবার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন অব্যাহত থাকায় প্রশাসনের অনুরোধে স্থানীয়ভাবে পুণ্যস্নানের কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তৈরি করা হয়নি কোনো ঘাট। খাবারসহ অন্যান্য দোকানপাটও বসেনি এবার।

পুণ্যস্নান উপলক্ষে যেন মানুষ ব্রহ্মপুত্র নদের তীরে জমায়েত হতে না পারে সেজন্য গত সোমবার সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে গাবতলা এলাকায় ব্যারিকেড দিয়ে পথরোধ করা হয়। রিকশা-ভ্যান, অটোরিকশা সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় পথচারীদেরও। কিন্তু সোমবার গভীর রাত থেকে পরিস্থিতি পাল্টে যায়। দলে দলে নারী-পুরুষ ও শিশু পায়ে হেঁটে এসে ব্রহ্মপুত্র নদের পাড়ের পুটিমারী এলাকায় এসে জড়ো হন।

এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অনোয়ারুল ইসলাম বলেন, আমাদের টহল টিম কাজ করছে। এর মধ্যে যারা সামনে পড়ছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও যেখানে বেশি মানুষ সমাবেত হচ্ছে,আমরা খবর পাওয়া মাত্রই তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ