শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে ডিজিটাল আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা হয়েছে। ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না’- এমন বক্তব্যের প্রেক্ষিতে মামলাটি করেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি।

বুধবার (২১ এপ্রিল) নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে তিনি মামলাটি করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র বর্মণ জানান, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে একই অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ