শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি করোনা হাসপাতালে তিনদিনে ১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯’ হাসপাতালে বাড়ছে করোনা রোগী। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। উদ্বোধনের পর তিনদিনে এই হাসপাতালে ১৩ জন করোনা রোগী মারা গেছেন।

বুধবার দুপুরে হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক এ বি এম নাসির উদ্দিন বলেন, ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজন রোগী মারা গেছেন। আগের দুইদিন মারা গেছেন ৯ জন। এ ছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন।

এদিকে সংবাদ সম্মেলনের আগে বেলা ১১টায় হাসপাতাল থেকে একজনের মরদেহ বের হতে দেখা যায়। সংবাদ সম্মেলনের পরপরই বেলা সাড়ে ১২টায় আরেকজনের মরদেহ বের হয়। এ ছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে আরকজন নারীর মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।

গত ১৮ এপ্রিল করোনা চিকিৎসায় এক হাজার শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। বর্তমানে বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত হাসপাতালটিতে ১২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ