রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জেরুসালেমের ইমাম ইকরিমা সাবরির ওপর ফের ৪ মাসের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল।

ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে। তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি। খবর ইয়েনি সাফাকের।

তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরায়েলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুসালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে না। এসব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।

এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেরুসালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ