রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত: শুধু অ্যাম্বুলেন্স আর লাশের সারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জনবহুল রাজ্য উত্তর প্রদেশ কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ-এ অবস্থা এতটাই নাজুক যে, যেদিকেই চোখ যায়, কেবল অ্যাম্বুলেন্স আর লাশের সারি। ওই দুঃসহ দৃশ্যগুলো অক্ষরবন্দি করে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক।

কানওয়াল জিত সিংহের ৫৮ বছর বয়সি বাবা নীরঞ্জন পাল সিং শুক্রবার একটি অ্যাম্বুলেন্সে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার সময় মারা গিয়েছিলেন। বিছানা সংকটে চারটি হাসপাতাল তাদের ফিরিয়ে দিয়েছিল।

সংকট তো হবেই, রোগীর চাপ তো আর কম নয়। তার বাড়ি কানপুর শহরেই। তিনি জানালেন, ‘দিনটি আমার জন্য অত্যন্ত হৃদয়বিদারক। আমার বিশ্বাস, চিকিৎসার অভাবেই আমার বাবা মারা গেছেন।

কিন্তু পুলিশ, স্বাস্থ্য কর্তৃপক্ষ কিংবা সরকার-কেউই আমাদের সাহায্য করেনি।’ গত বছর করোনা অতিমারি শুরু হওয়ার পর এই রাজ্যে মোট আক্রান্ত হয়েছিলেন ৮ লাখ ৫১ হাজার ৬২০ জন এবং মারা গিয়েছিলেন ৯ হাজার ৮৩০ জন। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়ে আছড়ে পড়েছে এই রাজ্যে। এ মুহূর্তে রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ১১ হাজার। প্রতিদিন হাজার হাজার নতুন সংক্রমণের খবর আসছে।

রাজধানী লখনৌর পরিস্থিতি সমান ভয়াবহ। সুশীল কুমার শ্রীবাস্তব নামে এক রোগীকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কেবলই ঘুরতে দেখা গেছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। যখন বেড পাওয়া গিয়েছিল, ততক্ষণে সুশীল কুমার পরপারে পাড়ি জমিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারক রমেশ চন্দ্রের হিন্দিতে লেখা লিখিত নোট, কর্তৃপক্ষ তাদেরকে ওষুধ সরবরাহ তো করেইনি, এমনকি তার স্ত্রীর মরদেহ তাদের বাড়ি থেকে সরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বারানসিদে ৭০ বছর বয়সি মা নির্মলা কাপুরের মৃত্যুকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন তার ছেলে। তিনি জানালেন, ‘আমি অনেক লোককে অ্যাম্বুলেন্সে মারা যেতে দেখেছি। হাসপাতালগুলো বিছানা না থাকায় রোগীদের ফিরিয়ে দিচ্ছে।’ কাপুর আরও জানালেন, তার মাকে শ্মশানে নিয়ে গিয়ে দেখলেন আরেক ভয়ানক দৃশ্য।

সেখানে লাশের সারি দাহ হওয়ার জন্য অপেক্ষমাণ। তিনি বললেন, এই শহরে এখন আপনি যেখানেই যাবেন, দেখবেন অ্যাম্বুলেন্স আর লাশের সারি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ