সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গ্রেফতারকৃত সকল হেফাজত নেতাকর্মীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারী মাওলানা মামুনুল হক সহ গ্রেফতারকৃত সকল হেফাজত নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা মহানগর হেফাজতের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার দেশে লকডাউন দিয়ে আলেম-উলামাদের হয়রানী করার নীলনকশা তৈরি করেছে। লকডাউনকে হাতিয়ার বানিয়ে গ্রেফতার আর হয়রানীতে মত্ত সরকার। এই গ্রেফতার তামাশা বন্ধ করুন। আমরা অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, কেন্দ্রীয় সহ-প্রচার ও ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উল্লাহ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা বশীরুল্লাহসহ সারাদেশে কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আমরা গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আমরা শুনতে পাচ্ছি, গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে রিমান্ডে দিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নেতৃবৃন্দকে নির্যাতন হেফাজতে ইসলাম মেনে নিবে না। হেফাজতের ধর্মীয় নেতৃবৃন্দকে পবিত্র রমজান মাসে ইবাদতের মাসে যথাযথ ইবাদত-বন্দেগী করার সুযোগ করে দিতে হবে।

বিবৃতিদাতারা হলেন, সহ-সভাপতি মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা জসীমউদ্দীন, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মুফতি মহিউদ্দিন মাসুম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা আবু তাহের খান, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মুহাম্মদ আজহার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা জুবায়ের, মাওলানা আজিজুর রহমান হেলাল, সাইফুদ্দিন আহমেদ খন্দকার, প্রচার সম্পাদক মুফতি আবদুল মুমিন, অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, দপ্তর সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মুস্তাফিজুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ