রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে: বাংলাদেশ খেলাফত যুব মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা মামুনুল হককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতারা।আজ (১৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, আজ দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হককে মুহাম্মদপুরের জামিআ রাহমানিয়া থেকে পুলিশ গ্রেফতার করেছে।

তারা আরও বলেন, এভাবে রমজান মাসে লকডাউন দিয়ে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। একের পর এক আলেমদের গ্রেফতার করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মাওলানা মামুনুল হকসহ গ্রেপ্তারকৃত সকল বন্দীদের মুক্তি দিতে হবে।

বিবৃতিদাতারা হলেন, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা শরীফ সাঈদুর রহমান, মজলিসে আমেলা সদস্য মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা শরীফ হুসাইন, মাওলানা রাকীবুল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা রেজাউল করীম, ক্বারী হুসাইন আহমাদ, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা ইমদাদুল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ