শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মসজিদুল হারামে রমজানে প্রতিদিন ২ লাখ পানির বোতল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদুল হারামে প্রতিদিন ২  লাখ পানির বোতল বিনামূল্যে বিতরণ করছে হারামাইন কর্তৃপক্ষ।

আরব নিউজের বরাতের ডেইলি জং জানিয়েছে,   রমজানে ওমরা কারী  এবং মসজিদুল হারামে নামাজ আদায় কারীদের জন্য এই এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন মসজিদুল হারাম কর্তৃপক্ষ।

জং অনলাইনের খবর অনুযায়ী,  মাতাফে ও মসজিদে হারামের বিভিন্ন জায়গায় প্রতিদিন বিশেষ ব্যবস্থাপনায় ৫০ এর অধিক ট্রলি রেখে দেওয়া হয়। ট্রলিগুলোতে ছোট ছোট বোতলে জমজমের পানি রেখে দেওয়া হয়। এছাড়াও মুসল্লী ওমরা আদায়কারীদের  গ্লাসে জমজমের পানি বিতরণ করতে শ্রমিক নিয়োগ দিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রমজান মাস শুরু হওয়ার পর প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বাড়ছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর ওমরা আবার চালু হলে ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশি সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন।

এদিকে বৃহস্পতিবার সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে  জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সৌদি আরবের বাইরে থেকে যাওয়া ওমরা পালনকারীদের নতুন করে পাঁচটি নিয়ম বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।

ওমরার ছয় ঘণ্টা আগে ওমরা পালনে ইচ্ছুক সকল বিদেশী নাগরিককে মক্কায় ইনাইয়া সেন্টারে (কেয়ার সেন্টার) উপস্থিত হতে হবে। সেখানে তাদের টিকার অবস্থা নিশ্চিত করা হবে এবং তাদের হাতে যাবতীয় তথ্যযুক্ত ডিজিটাল রিস্টব্যান্ড পরিয়ে দেয়া হবে। সেখান থেকে তাদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে জড়ো করে যাবতীয় তথ্য ও ওমরার জন্য অনুমোদন সত্যায়ন করা হবে।

ওমরার জন্য মক্কায় আসার পর বিদেশী নাগরিকদের তিনদিন তাদের নির্ধারিত হোটেলেই কোয়ারেন্টিনে থাকার জন্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।

ডেইলি জং থেকে অনুবাদ নুরুদ্দীন তাসলিম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ