সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আল-আকসায় রমজানের প্রথম জুমা আদায় করেছেন ৭০ হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল আকসা মসজিদে শুক্রবারে রমজানের প্রথম জুমা নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে বিধি-নিষেধ জারি থাকায় ওই মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে সীমাবদ্ধতা ছিল। গত বছর থেকেই সীমিত আকারে সেখানে নামাজ আদায়ের অনুমতি পেয়েছেন তারা।

কিন্তু পবিত্র রমজান উপলক্ষে শুক্রবার আল-আকসায় আরও বেশি মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়া হয়েছে। ফলে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। খবর আরব নিউজ।

মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় শুক্রবার প্রায় ৭০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন যাদের বেশিরভাগই ইসরায়েলের আরব নাগরিক। ইসলামিক ওয়াকফের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই মসজিদটি মুসলিমদের কাছে যেমন পবিত্র তেমনি ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। সাধারণ সময়ে রমজানের জুমার নামাজে প্রায় দু'লাখ মুসল্লি আল-আকসায় নামাজ আদায় করেন। কিন্তু করোনা মহামারির কারণে সেই চিত্র অনেকটাই বদলে গেছে।

নামাজের সময় ইসরায়েলি পুলিশ সেখানে কঠোর নিরাপত্তা জোরদার রেখেছে। কিন্তু সেখানে আসা মুসলিম ধর্মপ্রাণ মানুষরা শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন। কোনো ধরনে বিশৃঙ্খলা দেখা যায়নি।

এ বছর পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় প্রবেশে সীমাবদ্ধতা জারি করেছে ইসরায়েল। মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে জেরুজালেমে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে এদের সবাইকে ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেয়ার পরেই সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

৬৫ বছর বয়সী বারঘৌতি বলেন, তিনি এক বছরের বেশি সময় পর আল-আকসায় এসেছেন। প্রচণ্ড গরম থাকার পরেও সেখানে নামাজ আদায় করতে পারায় তিনি খুব খুশি।

রামাল্লাহর এই অবসরপ্রাপ্ত বাসিন্দা জানিয়েছেন, তিনি করোনার দুই ডোজ ভ্যাকসিনই গ্রহণ করেছেন। সে কারণেই আল আকসায় প্রবেশের অনুমতি পেয়েছেন।

এদিকে, শুক্রবার অনেক ফিলিস্তিনিকেই আল-আকসায় প্রবেশ করতে দেয়া হয়নি। কিন্তু তারা ফিরে না গিয়ে ইসরায়েলি চেকপয়েন্টেই নামাজ আদায় করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ