রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার দুপুরে মোহাম্মদপুরে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

মাওলানা জালাল উদ্দিন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহসাধারণ সম্পাদক।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব গণমাধ্যমকে বলেন, হেফাজতের পুরোনো একটি মামলায় জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে গতকাল বিকেলে রাজধানীতে হেফাজতে ইসলামের আরেক নেতা মাওলানা জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ