শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সেহরি সংক্রান্ত জরুরি তিন মাসায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী সুহাইল আবদুল কাইয়ূম।।

রাত বাকী আছে ভেবে সেহরি খাওয়ার বিধান

রাত বাকী আছে মনে করে কেউ সেহরি খেতে থাকল, পরে জানা গেল সুবহে সাদিক উদিত হওয়ার পরও সে খেয়েছে, তাহলে তার সেই দিনের রোযা হবে না। পরবর্তীতে কাযা করতে হবে। কাফফারা দিতে হবে না। তবে সূর্যাস্ত পর্যন্ত তার জন্য পানাহার করার অনুমতি নেই।

-ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৪।

সেহরি খেতে না পারলে না খেয়েই রোযা রাখবে

সেহরি খাওয়া সুন্নাত; ফরয বা ওয়াজিব নয়। অতএব ঘুম না ভাঙ্গা বা অন্য কোনো কারণে সেহরি খেতে না পারলে না খেয়েই রোযার নিয়ত করবে। সেহরি না খাওয়ার কারণে রোযার সাওয়াব একটুও কমবে না। এমনিভাবে সাহরী খেতে না পারার কারণে রোযা ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নেই।

-ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ : ৬/৪৯৬,
রদ্দুল মুহতার : ২/৪১৯, ফাতাওয়া হিন্দিয়া : ১/২০০

সেহরি খাওয়ার উত্তম সময়

সেহরির মুস্তাহাব সময় হলো, সুবহে সাদিকের কিছু পূর্বের সময়। অর্ধ রাতের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে সেহরি খাওয়া
মুস্তাহাব। তবে একেবারে শেষ সময় খাওয়া উত্তম। ফুকাহায়ে কেরাম লিখেছেন, রাতকে ছয় ভাগ করে শেষভাগে সেহরি খাওয়া উত্তম এবং শেষভাগের শেষ অংশে খাওয়া অতিউত্তম।

লেখক: শিক্ষাসচিব ও নায়েবে মুফতী জামিআ ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ