রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

টানা ৪০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ‘সাইকেল’ পেলো ৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: টানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ‘সাইকেল’ পেয়েছে চার কিশোর। নোয়াখালী জেলার চাটখিল থানার নিশ্চিন্তপুর বাজার জামে মসজিদে নামাজ আদায় করে পুরস্কারস্বরুপ সাইকেল লাভ করেছে তারা। চারজন কিশোর সাইকেল ছাড়াও অন্যান্য কিশোররা পেয়েছে পাঞ্জাবি ও জায়নামাজ।

জানা যায়, নিশ্চিন্তপুর বাজার জামে মসজিদে পূর্ব ঘোষণা অনুযায়ী ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে চার কিশোর। তাদের মধ্যে দুজন হলো ফারহান ও আরমান। এছাড়া আরও কিছু কিশোর শুরুতে অংশ নিলেও ৪০ দিনের ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তবে তাদের মাঝে পাঞ্জাবি ও জায়নামাজ বিতরণ করা হয়েছে।

May be an image of 12 people, people sitting and people standing

এ সময় আয়োজক মোরশেদ আলমের উপস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন। নামাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য এ আয়োজন করেন মসজিদের মুসুল্লি মোরশেদ আলম।

তিনি বলেন, ‘শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আমি এমন আয়োজন করেছি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ