রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসের প্রথম জুমার নামাজ আজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে রমজানের প্রথম জুমায়। দুপুর সাড়ে ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। বেশিরভাগ মসজিদই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মসজিদ প্রাঙ্গণে জায়গা না হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন শত শত মুসল্লি।

দুপুর ১টার দিকে রামপুরার সালামবাগ মসজিদে গিয়ে দেখা যায়, হাজারের অধিক মুসল্লির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ পুরোটাই ভরে গেছে। মসজিদ প্রাঙ্গণে জায়গা না হওয়ায় কয়েকশ মুসল্লি রাস্তায় জায়নামাজ পেতে জুমার নামাজে অংশ নেন।

মসজিদটিতে জুমার নামাজ আদায় করা মুহা. আল মামুন বলেন, প্রতি জুমার নামাজেই এই মসজিদে মুসল্লিদের চাপ থাকে। তবে আজ রোজার প্রথম জুমা হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অন্যদিনের তুলনায় বেশি।

আরেক মুসল্লি মহিউদ্দিন আহমেদ বলেন, আজ রোজার প্রথম জুমার নামাজ হওয়ায় মসজিদে ভিড় হবে ধারণা করেছিলাম। এজন্য ১টার আগেই মসজিদে চলে আসি। তারপরও মসজিদের ভেতরে জায়গা পাইনি। এজন্য মসজিদের বাইরে নামাজ আদায় করতে হয়েছে।

রামপুরার মতো খিলগাঁও, যাত্রাবাড়ী ও মিরপুরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়তে বিপুল সংখ্যক মুসল্লিদের আগমনের তথ্য পাওয়া গেছে।

মিরপুরের মধ্য পাইকপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করা মো. মনির হোসেন বলেন, আমাদের মসজিদে প্রতি জুমার নামাজে মুসল্লিদের ভিড় হয়। তবে আজ অন্যান্য দিনের তুলনায় ভিড় বেশি ছিল।

তিনি বলেন, মুসল্লিরা শান্তিপূর্ণভাবে মসজিদে ও রাস্তায় অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। জুমার দুই রাকাত ফরজ নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার দোয়া করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ