সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মিয়ানমারে এবার স্বাস্থ্যকর্মীদের ওপর জান্তার গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে গণতন্ত্রপন্থি চিকিৎসাকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে জান্তা-নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে দেশটির মান্দালায় শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বিবিসি বার্মিজ জানিয়েছে, সামরিক অভ্যুত্থানবিরোধী প্রচারণায় অগ্রভাগে থাকা চিকিৎসাকর্মীরা মান্দালয়ে জড়ো হয়েছিলেন।

কিন্তু জান্তা বাহিনী দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। খিট থিট নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিকিৎসাকর্মীদের বিক্ষোভস্থলের কাছাকাছি একটি মসজিদ প্রাঙ্গণে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

ওই এলাকার এক বাসিন্দা বিবিসি বার্মিজকে টেলিফোনে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী মসজিদ প্রাঙ্গণে পৌঁছেই গুলি শুরু করে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, সেখানে কোনো বিক্ষোভ হচ্ছিল না। সেনারা এলো এবং মনে হলো তারা কাউকে খুঁজছে।

মিয়ানমারে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী থিঙ্গিয়ান (নববর্ষ) উৎসব। তবে দেশটির গণতন্ত্রকামীরা উৎসবের স্বাভাবিক আয়োজন বাতিল করে জান্তাবিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিন মান্দালয় ছাড়া অন্য শহরগুলোতেও বিক্ষোভ মিছিল করেছেন শত শত মানুষ। অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী বিক্ষোভে অন্তত ৭১৫ জন নিহত হয়েছেন।

গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, সামরিক বাহিনীর দমন-পীড়নে মিয়ানমারে সিরিয়ার মতো গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ