রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জুমার মিম্বারে আল্লামা বাবুনগরী: ‘আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মনে রাখবেন আল্লাহ তায়ালা ছাড় দেন ছেড়ে দেন না। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোন জালিম চিরস্থায়ী হয়নি, এই রোজা রমজানের দিনে নিরাপরাদ আলেম উলামাদের উপর অন্যায়ভাবে এই জুলুম আল্লাহ বরদাশত করবেন না। এগুলোর বদলা নিবেন, অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না। আল্লাহর আজাবকে ভয় করুন।

আজ (১৬ এপ্রিল) শুক্রবার দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমাপূর্ব বয়ান বয়ানে একথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দীর্ঘ ৫০ মিনিটের বয়ানে আল্লামা বাবুনগরী রোজার ফজিলত, প্রয়োজনীয় মাসায়িল, ইতিফাকসহ নানা বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন।

এসময় রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে পাপাচার, জোর জুলমসহ সবধরণের অন্যায় কাজ থেকে দূরে থাকার উপদেশ দেন। আল্লামা বাবুনগরী পবিত্র কোরআনের সুরা শুরার ৩০ নাম্বার আয়াত পাঠ করে বলেন, আমরা যত বিপদ-আপদে পতিত হই সব আমাদের কর্মের কারণেই। আমরা অন্যায় পথে চলি বলে আল্লাহ তায়ালা বিপদ দেন।

আল্লামা বাবুনগরী আরো বলেন, এই রোজা রমজানের দিনে নিরাপরাদ আলেম উলামাদের উপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না। তারাবীর নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারারাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সাহরি খেতে আসে, ওখান থেকেও নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশির নামে মহিলাদের কষ্ট দিচ্ছে নিরাপরাদ সাধারণ জনগণকে ও হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাশরের দিনের পাকড়াওকে ভয় করুন।

ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে আল্লামা বাবুনগরী বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তা-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দিবেন। বিপদ-আপদ থেকে সুরক্ষিত থাকতে এই রমাদানে মুসল্লি ও ইতিকাফকারীদের দোয়ায়ে ইউনুসের খতম, সালাতুত তাসবিহর নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দুরুদ ইত্যাদি আমল করার জন্য বিশেষভাবে আহ্বান জানান আল্লামা বাবুনগরী।

অনুলিখন: মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব আমিরে হেফাজত

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ