রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

৮৬ বছর পর রমজানে আয়া সোফিয়ায় আজানের ধ্বনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরের জুলাইয়ে আপন পরিচয় ফিরে পায় ইতিহাস, ঐতিহ্যের আয়া সোফিয়া। আপন পরিচয় ফিরে পাওয়ার ৮৬ বছর পর এবার তুরস্কের এই ঐতিহাসিক মসজিদে পবিত্র রমজান মাসে প্রথম বারের মতো আযানের ধ্বনি শোনা গিয়েছে।

ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদটিকে যাদুঘরে পরিণত করার ৮৬ বছর পরে ১৪ই এপ্রিল সন্ধ্যায় মসজিদের একটি মিনারের শীর্ষে উঠে মাগরিবের নামাজের আজান দেন মসজিদের মুয়াজ্জিন।

জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তা অনুষ্ঠিত হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন। প্রতিটি জুমা’র নামাজে মুসল্লিদের ঢল নামে এখানে।

উল্লেখ্য, এ গুরুত্বপূর্ণ স্থাপনাটি দেড় হাজার বছর পূর্বে একটি গির্জা হিসেবে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে খ্রিষ্টানদের হাত থেকে উদ্ধার করে ইসলামী বিধানমতে একে মসজিদে রূপান্তর করেন ঐতিহাসিক মুসলিম বিজেতা সুলতান মুহাম্মদ আল ফাতিহ।

তুরস্কের ইসলামপ্রিয় জনগণ বহু বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এ ঐতিহাসিক ইমারতকে মসজিদে রূপান্তর করার। তবে দেশটিতে বিদ্যমান বিরোধী পক্ষের কতিপয় সেক্যুলার রাজনীতিবিদ এ পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক খ্রিষ্টান পরাশক্তিগুলোও সমালোচনার দৃষ্টিতে দেখেছে। সূত্র: ইকনা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ