বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সর্বাত্মক লকডাউনের মধ্যেও ব্যাংক খোলা থাকবে ১টা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ মধ্যেও বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে সব ব্যাংক খোলা থাকছে। এসব ব্যাংকে লেনদেন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ওই দিনই জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলার বলা হয়, সর্বাত্মক লকডাউনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ