শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ইরাকের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, ইরানের দিকে আঙ্গুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। রয়টার্স ও আরব নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ড্রোন দিয়ে বুধবার রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যায়।

ইরাকি একটি টিভি চ্যানেলের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পরপরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং আগুন লাগার এ দৃশ্য বহুদূর থেকে দেখা গেছে। মার্কিন কনস্যুলেট ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অন্তত একটি রকেট মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে বলে স্থানীয়রা গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তারা বলছেন, হামলার পরপরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ