রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ১০ লাখ মার্কিন ডলার দেবে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার (১০ লাখ মার্কিন ডলার) সহায়তা দেবে জাপান। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জাপান দূতাবাস জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা জাপান সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। এ অর্থ ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ ক্যাম্পে আগুন লাগে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থা ১৫ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে।

ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৯ হাজার ৩০০ বসতঘর এবং আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের দুই শতাধিক বসতবাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ