সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে আটকের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব, লালবাগ জামিয়া কুরআনিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে সাদাপোষাকধারীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে।

অজ বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ কেল্লার মোড়ে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবারের একটি সূত্র।

ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান আওয়ার ইসলামকে বলেন, চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার টকশো শেষে বাসায় ফিরতেই সাদাপোষাকধারীরা তাকে তুলে নিয়ে যায় মুফতি সাখাওয়াত হোসাইর রাজিকে।

তিনি আরো বলেন, ইফতারের আগে এভাবে নিয়ে যাওয়া অমানবিক। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও আমরা জানি না। আমরা বিষয়টি নিয়ে চিন্তিত।

হেফাজতে ইসলাম তাদের পেজে দেয়া এক বিবৃতিতে জানায়, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজিকে এই মাত্র বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে সাদাপোষাকধারীরা।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক। তিনি মুফতি ফজলুল হক আমিনীর মেয়ে জামাই।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কোনো সূত্র এখনো কিছু জানায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ