সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আল্লামা আরশাদ মাদানীর মামলার রায়ে খুলে দেওয়া হলো নিজামুদ্দীন মারকাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির নিজামুদ্দিনের তাবলিগের মারকাজ করোনার সংক্রমণের জন্য ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল গতবছরের ২০২০ সালের মার্চ মাসে। তার প্রায় এক বছর পরে গতকাল ১৩ এপ্রিল ২০২১ খুলে দেওয়া হলো। তাবলিগ জামাতকে নিয়ে মিডিয়া ঘৃণ্য প্রচারণা চালাচ্ছে-এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে জমিয়ত-এ উলামায়ে হিন্দ।

জমিয়তে উলামায়ে হিন্দ এর সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর সার্বিক তত্বাবধানে মামলাটি দায়ের করেন জমিয়তে উলামায়ে হিন্দের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ গাজিউর আহমদ নুর মাহমুদ আজমী। তিনি ইন্ডিয়া ইউনিয়ন ও তথ্য মন্ত্রানালয়ের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন।

সে মামলার রায়ে গতকাল নিজামুদ্দীন মারকাজ খুলে দেওয়া হয়। আদালতের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।

মামলার আইনজীবি এড এজাজ মাহমুদ বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ মামলাটি দাখিল করে মিডিয়া ও সরকারী মিথ্যাচারকে চ্যালেঞ্জ করেছিল। আমরা আইনি লড়াইয়ে বিজয়ী হয়েছি। এখন মারকাজ খুলতে কোন বাধা নিষেধ নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ