শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

এক বিবৃতিতে সৌদি বাদশাহ মহান আল্লাহর কাছে সবার ভালো কাজ ও ইবাদত কবুল করার প্রার্থনা করেন। এছাড়াও মুসলিম বিশ্বের অগ্রগতি ও উন্নতি কামনা করেন তিনি।

এদিকে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দও সৌদি বাদশাহকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আরব ও উপসাগরী দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি বাদশাহর সঙ্গে বিশেষ ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেন।

ওমানের সুলতান হাইতাম বিন তারিক, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সৌদি বাদশাহর সঙ্গে ফোনালাপ করেন। সূত্র : সৌদি গেজেট

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ