বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোরআনের ২৬ আয়াত বাদ দেওয়ার ‘ফালতু’ রিট করায় আবেদনকারীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরআন শরিফ থেকে ২৬টি আয়াত অপসারণ চেয়ে সম্প্রতি আদালতে একটি রিট দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। তার এই রিট ‘পুরোপুরি ফালতু’ মন্তব্য করে আবেদনটি বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসাবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেন বিচারক।

অবশ্য আদালত জরিমানা করার আগে থেকেই ব্যাপক সমালোচনার মুখে ছিলেন এই রিট আবেদনকারী। ওয়াসিম রিজভির ওই আবেদনের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল' বোর্ড এবং অন্য মুসলিম সংগঠনগুলো। পাশাপাশি, তাকে গেফতারের দাবি জানিয়েছেন ভারতের শীর্ষ শিয়া এবং সুন্নি নেতারা।

সূত্র: দ্য হিন্দু।

এনটি