সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে মিল রেখে ২১ এপ্রিল পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, সরকার লকডাউনের বিধিনিষেধের আওতায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছে। সেই সিদ্ধান্তের আলোকে সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে খোলা থাকবে স্থল, সমুদ্র ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা ও বুথগুলো। কারণ বন্দর কাস্টমসে পণ্য আমদানি-রপ্তানিতে দরকার পড়তে পারে। সে কারণেই এ সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখা হবে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির আশঙ্কাজনকভাবে অবনতির প্রেক্ষাপটে আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন আরোপ করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশের সব অফিস-আদালত, শপিংমল, আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট, হাটবাজার বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন ও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। এ ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে যেতে পারবে না। বিধিনিষেধ কার্যকরে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ