শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মঙ্গলবারের মধ্যে কওমিসহ সব মাদরাসার তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদ্রাসাসহ দেশের সকল মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

রোববার (১১ এপ্রিল) স্বাক্ষরিত চিঠিতে কওমি ও আলিয়া মাদ্রাসাসহ সব মাদ্রাসার তথ্য ছক অনুযায়ী আগামী ১৩ এপ্রিলের মধ্যে পাঠাতে নির্দেশ দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কওমিসহ (এতিমখানা ছাড়া) সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ৬ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সকল মাদ্রাসার হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে জরুরিভাবে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত ছকে জেলার নাম মাদ্রাসার সংখ্যা, শিক্ষক, ছাত্র, ছাত্রীর সংখ্যা চাওয়া হয়। কওমি আলিয়া ও অন্যান্য মাদ্রাসার তথ্য আলদাভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত ছক অনুযায়ী।

চিঠিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চাওয়া তথ্য নির্ধারিত ছকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে হার্ড কপি/ইমেইলে (shaheed.lateef@gmail.com) তথ্য পাঠানো নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ